ঢাকাTuesday , 28 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে নাগরিক উন্নয়ন ফোরামের মানববন্ধন

Link Copied!

ঠাকুরগাঁওয়ে অবকাঠামোগত উন্নয়নের দাবিতে নাগরিক উন্নয়ন ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে শহরের চৌরাস্তায় “আমরা ঠাকুরগাঁওয়ের উন্নয়ন চাই ভৌগলিক রূপরেখার উপর ভিত্তি করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে ঠাকুরগাঁও জেলা অবহেলিত রয়ে গেছে। জেলার সার্বিক উন্নয়নের জন্য অবিলম্বে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, একটি ইপিজেড (EPZ), একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন এবং পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর দাবি জানানো হয়। বক্তারা উল্লেখ করেন, এই চারটি উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়িত হলে জেলার শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে আমূল পরিবর্তন আসবে। তারা আরও বলেন, ঠাকুরগাঁও একটি কৃষি প্রধান ও খাদ্য উৎপাদনে উদবৃত্ত জেলা হলেও এখানে কৃষিভিত্তিক ভারী শিল্প বা খাদ্য প্রক্রিয়াকরণ অঞ্চল গড়ে ওঠেনি। ফলে কর্মসংস্থানের সুযোগ না থাকায় বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে, যা অনেক তরুণকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। বক্তারা জেলার নিম্নমানের স্বাস্থ্যসেবার দিকেও দৃষ্টি আকর্ষণ করে বলেন, সামান্য জটিল রোগী পর্যন্ত প্রায়ই ১২০ কিলোমিটার দূরের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়। নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি ও জেলা জাসদ নেতা সত্য প্রসাদ ঘোষ নন্দনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। বক্তারা একযোগে দাবি জানান, অবহেলিত এই জেলাকে টেকসই উন্নয়নের মূলধারায় আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।