যশোরের কেশবপুরে খুচরা সার বিক্রেতা আইডি কর্ডধারীদের বহাল রাখা এবং টি.ও লাইসেন্সের দাবিতে স্মারক লিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, কেশবপুর কেশবপুর উপজেলা শাখার আয়োজনে (২৮ অক্টোবর ) সোমবার দুপুরে শহরের শহীদ দৌলত বিশ্বাস চতত্ত্বরে ও-ই মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি বাবর আলী, চলমান সাধারণ সম্পাদক প্রজিৎ মজুমদার, সাংগঠনিক সম্পাদক পরিমল দাস, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, সদস্য রবিউল ইসলাম রবি, আসাদুজ্জামান আসাদ শরিফুল ইসলাম প্রমূখ। মানববন্ধন শেষে তারা কেশবপুর উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন।

