ঢাকাMonday , 27 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট অভিযান

Link Copied!

ঠাকুরগাঁওয়ে শব্দ দূষণ প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে তিনটি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহায়তায় পরিচালিত এ মোবাইল কোর্টে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এর ৮(১) ধারা লঙ্ঘনের অভিযোগে ২টি বাস ও ১টি ট্রাকের চালকের বিরুদ্ধে মামলা করা হয়। অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে ৩টি মামলায় মোট ৩’০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং হর্ণগুলো জব্দ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তামিম হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযান চলাকালে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন বাস ও ট্রাকে শব্দদূষণ রোধে সচেতন হোন‘ শীর্ষক স্টিকার লাগানো হয়।পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।