ঢাকাMonday , 27 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনাদিয়া দ্বীপে বনাঞ্চল দখল ও প্যারাবন কাটায় মামলা

Link Copied!

জেলায় পরিবেশ সংকটাপন্ন এলাকা সোনাদিয়া দ্বীপে সংরক্ষিত বনাঞ্চল দখল ও প্যারাবন কেটে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। গত শনিবার দিবাগত রাতে মহেশখালী থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল লতিফ জনি। সহকারী পরিচালক মো. আব্দুল লতিফ জনি জানান, সংরক্ষিত বন দখল ও প্যারাবন কেটে চিংড়িঘের তৈরির খবর পাওয়ার পরপরই পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে একটি দল সরেজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে। মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, সোনাদিয়া দ্বীপে প্যারাবন ধ্বংস করে চিংড়িঘের তৈরির ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা সহ মোট ২০ জনের বিরুদ্ধে একটি এজাহার জমা দেয়া হয়েছে। এজাহারটি নথিভুক্ত করা হয়েছে।