ঢাকাMonday , 27 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজেদা বেগম (৩৫) নামে এক নারী মারা গেছেন। গত শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার গোবিন্দগঞ্জ পৌর শহরের এমপি পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী শামীম মিয়া (৪২) গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের বেতগারড়া গ্রামের মৃত মাফু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক। নিহত আজেদা বেগম উপজেলার চাঁদপাড়া গ্রামের রাজা মিয়ার মেয়ে। তার আট বছর বয়সি এক ছেলে ও ১৬ বছর বয়সি এক মেয়ে রয়েছে। স্থানীয়রা জানান, অভাবের সংসারে আজেদা অন্যের বাসায় কাজ করতেন। শামীম হোটেলে কাজ করলেও নেশায় আসক্তি ও মোবাইল ফোনে জুয়া খেলায় জড়িয়ে পড়েন। এসব নিয়ে দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগেই থাকত। ঘটনার দিনও তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শামীম ক্ষিপ্ত হয়ে নতুন ধারালো ছুরি দিয়ে আজেদার পেটে আঘাত করেন। এরপর ছেলেকে হত্যা ও নিজেকেও শেষ করার হুমকি দিয়ে পালিয়ে যান শামীম মিয়া।