ঢাকাMonday , 27 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতালের ড্রাইভার বশিরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

Link Copied!

পায়ে সু-পরে, সানগ্লাস সেটে এমন ভাবে ঘুরে বেড়াবে দেখে বোঝার উপায় নেই যে তিনি একজন গাড়ি চালক। আবার গাড়ি চাকল হয়েও যখন ষ্টিয়ারিং হাতে নেওয়া লাগে না তখন তার ক্ষমতার উৎস্য কি এমন প্রশ্ন তো উঠতেই পারে। পদে গাড়ি চালক কিন্তু গাড়ি চালান না বিগত কয়েক বছর। তিনি নিজেকে পরিচয় দেন অফিসার হিসাবে। এমনই এক ব্যক্তির সন্ধান পাওয়া গেছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। তার নাম মো: বশির উদ্দিন। তিনি গাড়ী চালক পদে চাকরি করেন। সূত্র জানায়, মো: বশির উদ্দিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গাড়ি চালকের চাকিরি করেন কয়েক বছর যাবত। তার বিরুদ্ধে দুর্ণীতি ও অনিয়মের অভিযোগ অনেক পুরাতন ঘটনা। তার বিরুদ্ধে অভিযোগ তিনি গাড়ি চালক হয়েও নিজে গাড়ি না চালিয়ে স্বেচ্ছাসেবক দিয়ে গাড়ি চালান। দু’টি গাড়ি অকেজো হয়ে পড়ে থাকলেও নিয়মিত বিল করেন জ্বালানি , সরঞ্জামসহ মেকানিকের। গাড়ি চালক হয়েও তিনি পরিচয় দেন মেডিকেলের অফিসার হিসাবে। এ ব্যাপারে গাড়ি চালক বসির উদ্দিন জানান, আমি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ড্রাইভার ইনচার্জ। আমার গাড়ি চালানো লাগে না। আমি অফিসিয়ালি স্যারদের সহযোগীতা করি। স্বেচ্ছাসেবক গাড়ি চালায়। এর চিঠিও আছে। স্বেচ্ছাসেবকের বেতন দেয় কে এমন প্রশ্নে তিনি বলেন স্যারের সাথে কথা বলেন। এছাড়াও বশির উদ্দিনের বিরুদ্ধে হাসপাতাল থেকে রোগী ভাগানো, স্বেচ্ছাসেবক ও আউট সোসিং পদে নিয়োগের কথা বলে টাকা তোলা, হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে বাইরের এ্যাম্বুল্যান্স রাখতে দিয়ে টাকা উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। হাসপাতালের বিভিন্ন টেন্ডারও তিনি নিয়ন্ত্রণ করেন বলে জানা গেছে। এ ব্যাপারে সামেক হাসপাতালের পরিচালক ডা: কুদরত-ই-খুদা জানান, বিষয়টি খোঁজ খবর নিচ্ছি। তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।