ঢাকাSunday , 26 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচু গাছে ঝুলছিল তরুণীর মরদেহ

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোহিনূর (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের লিচু গাছ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ওই তরুণীকে একটি লিচু গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাবে না। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।