ঢাকাSaturday , 25 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাছ ধরার প্রস্তুতিতে কক্সবাজারের জেলেরা

Link Copied!

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদী ও সমুদ্রে মাছ ধরার প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন কক্সবাজারের জেলেরা। জাল, নৌকা ও ট্রলার মেরামতের কাজ করছেন তারা। আজ ২৫ অক্টোবর মধ্যরাত থেকেই জেলেরা সাগরে নামবেন মাছ ধরতে। মা ইলিশ সংরক্ষণে সরকারের এই ২২ দিনের বিশেষ অভিযানের পর আবারও সরগরম হয়ে উঠছে জেলার উপকূলীয় এলাকার সাগর-নদী, ঘাট, আড়ৎ ও মৎস্য বন্দরগুলো। ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত নিষিদ্ধ ছিল। এ সময় জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ পুলিশ অভিযান পরিচালনা করে। জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, কিছু অসাধু জেলের কর্মকাণ্ড ছাড়া সামগ্রিকভাবে নিষেধাজ্ঞা সফল হয়েছে। এ বছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করেন তিনি। তিনি জানান, জেলায় ৬৪ হাজারেরও বেশি মৎস্যজীবী রয়েছে। এর মধ্যে ২৬ হাজার ২৮০ জন মৎস্যজীবীকে নিষেধাজ্ঞাকালীন ২৫ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।