ঢাকাSaturday , 25 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদকমুক্ত সমাজ গঠন আমাদের নতুন অঙ্গীকার: এ্যানি

Link Copied!

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘মাদক মুক্ত একটি সমাজ গঠন করা আমাদের নতুন অঙ্গীকার। গত ১৭ বছরে মাদকের যে এজেন্ট ছিল এখনো সে এজেন্টগুলো উঠে যায়নি, কেউ না কেউ দূর থেকে চালাইতেছে, কিছু প্রভাবশালী ব্যক্তি এ অপকর্মগুলো করতেছে। সমাজের জন্য এটি একটি ব্যাধি।’
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি চৌধুরী বলেন, ‘এ চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে একটা সরকারে নির্বাচিত প্রতিনিধি ও সামাজিক আন্দোলন গড়ে তোলা লাগবে। সমাজ, পরিবার ও নিজের গ্রামের জন্য সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিবেন আপনারা। যার কারণরে মা বোন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা এখানে একত্রিত করেছি। আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদেরকে সতর্ক হইতে হবে, আমাদেরকে প্রতিবাদী হইতে হবে, বিএনপি আপনাদের পাশে আছে বিএনপি আপনাদের পাশে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।