নব-নির্বাচিত রাঙামাটি প্রেস ক্লাবের কার্য্যনির্বাহী কমিটির সাংবাদিকদের সংবর্ধনা ও সুধী সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির আয়োজনে এই সংবর্ধনা ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় রাঙামাটি প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হক। মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির জেলা সভাপতি শিক্ষক অরুপ কুমার মুৎসুদ্দীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি সরকারী কলেজের সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ ও সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমূখ। মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য্যের সঞ্চালনায় নির্বাচিত প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সংবর্ধিত সাংবাদিকরা হলেন, নব নির্বাচিত সভাপতি ও দৈনিক রাঙ্গামাটি সম্পাদক আনোয়ার আল হক, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল, সহ-সভাপতি ও ইউএনবি প্রতিনিধি মো. অলি আহমেদ, সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের আলো জেলা প্রতিনিধি মুহাম্মদ ইলিয়াছ, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)এর জেলা প্রতিনিধি মনসুর আহম্মেদ, সাহিত্য ও প্রচার সম্পাদক ও দৈনিক গিরিদর্পণ বার্তা সম্পাদক মিল্টন বাহাদুর, দপ্তর সম্পাদক ও বাংলা নিউজ প্রতিনিধি মঈনুদ্দিন বাপ্পী, সিনিয়র সদস্য ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি সুপ্রিয় চাকমা, সাবেক অর্থ সম্পাদক ও এটিএন বাংলার প্রতিনিধি পুলক চক্রবর্ত্তী, সদস্য ও ৭১ টিভির প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েস, সদস্য ও দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি মো. শাহ আলম। সভায় বক্তারা বলেন, সাংবাদিক ও সংবাদপত্র জনগণের মুখপাত্র। এলাকার সুধিজন ও সচেতন নাগরিকদের সাথে সাংবাদিকদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সকল অন্যায় রুখে দিয়ে সমাজ কে একটা আধুনিক রুপ দেওয়া যায়।

