ঢাকাSaturday , 25 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে আদিবাসী সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত

Link Copied!

কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আদিবাসী সাংস্কৃতিক মেলা। শনিবার দুপুরে পৌর শহরের গোবিন্দনগর ১৭৬ নং সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করে আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠী,যার সহযোগিতায় ছিল আদিবাসী ওঁরাও সংঘ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি দোমিনিক তিজ্ঞা । প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আলমগীর কবির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সুরভী কেরকাটা, সাধারণ সম্পাদক ব্রিজিতা তিরকী ও অন্যান্য অতিথিবৃন্দ। মেলায় আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি, পোশাক, খাবার ও ব্যবহার্য বিভিন্ন তৈজসপত্রের প্রদর্শনী সবার দৃষ্টি আকর্ষণ করে। ঐতিহ্যবাহী ঢোলের তালে তালে অনুষ্ঠিত হয় আদিবাসী শিশু ও তরুণদের নৃত্য, গান, ছড়া আবৃত্তি ও অভিনয়। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় অর্ধশতাধিক আদিবাসী শিক্ষার্থী। এছাড়া মেলায় প্রদর্শিত হয় আদিবাসী জনগোষ্ঠীর বিশেষ খাদ্য- বাঁশের গাড়া, শামুক, ঝিনুক, কাঁকড়া, তীর-ধনুকসহ ১২ প্রকার ঐতিহ্যবাহী খাদ্য ও জিনিসপত্র। দিনের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, আদিবাসীদের নিজস্ব ঐতিহ্য, শিল্পকলা ও সামাজিক জীবনধারা প্রচার ও সংরক্ষণের অন্যতম মাধ্যম এই মেলা। তরুণ প্রজন্মের কাছে আদিবাসী সংস্কৃতি পৌঁছে দেওয়া এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিই এর মূল উদ্দেশ্য।