ঢাকাSaturday , 25 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে জানান দিচ্ছে শীতের আগমনী সংকেত

Link Copied!

ভোরের শিশির আর কুয়াশা যেন জানিয়ে দিচ্ছে শীত আসছে। ঋতু বৈচিত্র্যের কারণে ভোরে শীতের সঙ্গে দেখা যাচ্ছে ঘন কুয়াশাও। প্রকৃতিতে এখন ঋতুবদলের হাতছানি। ইতোমধ্যেই দেখা মিলছে ভোরের শিশির আর কুয়াশার। এই মৃদু কুয়াশা জানান দিচ্ছে যে শীত দরজায় কড়া নাড়ছে। ঈশ্বরগঞ্জে শিশিরে ভেজা ভোর যেনো শীতের আগমনী বার্তা! ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ধান ক্ষেতের ওপর শিশির বিন্দু। মধ্যরাত থেকেই ঝরে কুয়াশা। ভোর হতেই দেখা যাচ্ছে কুয়াশা আর শিশির বিন্দুগুলো ছড়াচ্ছে মৃদু শীতলতা। বাতাসে বইছে হিমেল হাওয়া। সকালের মিষ্টি রোদ, বার্তা দিয়ে যায় শরৎ শেষে হেমন্ত আসছে। আরেকদিকে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফসলের মাঠে উঁকি দিচ্ছে কৃষকদের যত্ন করে লাগানো নতুন বীজের চারা। ঈশ্বরগঞ্জে দিনভর অনেকটা গরম থাকলেও গভীর রাত থেকে শুরু হয় হালকা হিমেল হাওয়া, সাথে হালকা হালকা কুয়াশা। মধ্য রাত ও ভোর যেনো হালকা শীতের অনুভূতি দিচ্ছে। প্রকৃতির এই নতুন কুয়াশা দেখতে যেনো নয়াভিরাম। শিশির ভেজা সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলো এ এক অন্যরকম অনুভূতির শীত এলো বলে। শীতকাল ঠাণ্ডা হলেও বাংলাদেশে মৃদু আবহাওয়া সত্যিই অনেক উপভোগ্য। এটি আমাদের প্রচুর তাজা শাক সবজি এবং ফল উপহার দেয়। এছাড়া গ্রাম বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরে শীতকালীন পিটা বানানোর আমেজ ও উৎসবে ভরে উঠে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ। তাদের মধ্যে, শীতকাল হল পঞ্চম ঋতু এবং গ্রীষ্মের বিপরীতে বছরের ঠান্ডা অংশ। এটি শরৎের শেষের দিকে শুরু হয়। সাধারণত, এটি নভেম্বরে শুরু হয়ে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয়।