ঢাকাThursday , 23 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় ফিসিং ট্রলারসহ ৯ জেলে আটক

Link Copied!

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে একটি ভারতীয় ফিসিং ট্রলারসহ ৯ জেলেকে আটক করেছে নৌবাহিনী। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে বুধবার (২২ অক্টোবর ) এ ট্রলারসহ জেলদের আটক করে নৌবাহিনী। সমুদ্র থেকে আটক এফ,বি এনি ১ নামক ওই ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ বৃহস্পতিবার (২৩ আগষ্ট) বিকেল ৪টায় মোংলার দিগরাজে নৌ ঘাঁটিতে নিয়ে এসেছে। ভারতীয় ট্রলারটিতে থাকা প্রায় ১০০০ কেজি ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ আদালতের পাঠানো হবে। এছাড়া ওই ট্রলারসহ জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে। আর এ সকল জেলেদের বাড়ী ভারতের কলকাতার বিভিন্ন জেলায়। এসব তথ্য নিশ্চিত করেছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, সমুদ্রসীমা লঙ্গন আইন করে বেআইনিভাবে এদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় ৯ জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। এরপর শুক্রবার সকালে এ সকল জেলেদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। উল্লেখ্য, এর আগে গত ১৭ অক্টোবর একই এলাকা থেকে এফ,বি শুভযাত্রাই নামক একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।