আনন্দঘন পরিবেশে সহকারি শিক্ষক লিলি রানী দত্তের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সমন্বয়ে এ বিদায় অনুষ্ঠান হয়। বিদায়ী শিক্ষক লিলি রানী মণিরামপুর উপজেলার বিজয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন সবুজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু মুত্তালেব আলম। বিদায়ী শিক্ষক লিলি রানী দত্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক জি,এম মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শিক্ষক নেতা শাকিল আলম, শিক্ষক সামছুন্নাহার, শিক্ষক লতিকা দাস, আবুল কাশেম, বিশিষ্ট সমাজসেবক রতন দাস প্রমূখ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক লিলি রানী দত্ত তাঁর দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন। এসময় বক্তারা শিক্ষকতা জীবনে লিলি রানী দত্তের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন ও তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষককে বিদ্যালয় ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক, মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করে।

