ঢাকাThursday , 23 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্টার অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট ফারুক

Link Copied!

বাংলাদেশের তরুণ আইনজীবীদের মধ্যে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সমাজকর্মী এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার পেলেন “স্টার অ্যাওয়ার্ড ২০২৫”। রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশী কালচার সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে এ স্টার অ্যাওয়ার্ড পান তিনি। বাংলাদেশী কালচারাল সোসাইটির আহ্বায়ক ড. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি জয়নুল আবেদিন। এ সময় দেশের বিভিন্ন পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাক্তন বিচারপতি জয়নুল আবেদিন তাঁর বক্তব্যে এডভোকেট তপাদারের পেশাগত নিষ্ঠা ও সামাজিক অবদানের ভূয়সী প্রশংসা করেন। জানা যায় “তরুণ আইনজীবী ও সমাজকর্মী” ক্যাটাগরিতে এই বছর এডভোকেট ফারুক হোসেন তপাদারকে এই সম্মাননা প্রদান করা হয়। তিনি আইনজীবী হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ, সমাজসেবা, মানবকল্যাণ ও তরুণ সমাজকে আইনি সচেতনতায় উদ্বুদ্ধ করার জন্য বিশেষভাবে কাজ করে গেছেন। এডভোকেট ফারুক হোসেন তপাদার বলেন, আমার এই স্বীকৃতি আমাকে আরও বেশি সামাজিক ও মানবকল্যানে নানা কাজের অনুপ্রেরণা দেবে। এছাড়াও যতদিন বেচে থাকবো ততদিন দেশ, দেশের মানুষ, সমাজ ও ন্যায়বিচারের পক্ষে কাজ করবো। বাংলাদেশী কালচার সোসাইটির এই স্টার অ্যাওয়ার্ড পাওয়া ও এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদারের এই অর্জন তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।