ঢাকাWednesday , 22 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় নদী থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার

Link Copied!

মোংলার পশুর নদীর পূর্ব পাড়ে জয়মনি সাইলো সংলগ্ন নদী থেকে অজ্ঞাত পরিচয়ের পচা-গলা এক পুরুষ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় চাঁদপাই নৌ থানা পুলিশ ওই পুরুষের লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, নদীতে একটি লাশ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। চাঁদপাই নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: একরামুল হক জানায়, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চাঁদপাই নৌ থানাধীন পশুর নদীর পূর্ব পাড়ে জয়মনি সাইলো সংলগ্ন নদীর পানিতে ভাসমান অজ্ঞাত একজন পুরুষের লাশ আমরা উদ্ধার করেছি। লাশের পরিচয় এবং মৃত্যুর কারণ উদঘাটনে আমরা চেষ্টা চালাচ্ছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।