ঢাকাMonday , 23 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Link Copied!

courtসিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ (ফাঁসি) দিয়েছেন আদালত।
সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদুর রহমান সোমবার দুপুরে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সালাম (৩৩) উল্লাপাড়া উপজেলার শ্রীরামপুর গহহাট্টা গ্রামের শুকুর আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ১০ বছর আগে আব্দুস সালামের সঙ্গে উল্লাপাড়া উপজেলার দহখোলা গ্রামের শাহজাহান আলীর মেয়ে ফাতেমা খাতুনের (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকে ফাতেমার স্বামী আব্দুস সালাম ৫০ হাজার টাকা যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে।
পরে পরিবারের পক্ষ থেকে দুই দফায় ৫০ হাজার টাকা যৌতুক দেয়া হয়। এরপর ফাতেমার কাছে পুনরায় ৫০ হাজার টাকা যৌতুক দাবি করলে উক্ত টাকা দিতে অস্বীকার করে ফাতেমার পরিবার। এ ঘটনায় ফাতেমাকে প্রায়ই মারপিট করতো তার স্বামী। এরই এক পর্যায়ে ২০০৮ সালের ২৬ জুলাই রাতে ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী ও তার পরিবারের লোকজন।
পরে ফাতেমার লাশ সালামের বাড়ির পাশে হিজল গাছে পরনের কাপড় দিয়ে বেঁধে শরীরে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।
এ ঘটনায় নিহতের মামা গোলবার হোসেন ৯ জনকে আসামি করে উল্লাপাড়ায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ৮ আসামিকে অব্যাহতি দিয়ে আব্দুস সালামকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত নিহত ফাতেমার স্বামী আব্দুস সালামকে মৃত্যুাদণ্ডাদেশ দেন।
সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।