ঢাকাSunday , 12 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামের ভুল ব্যাখা দিয়ে একটি রাজনৈতিক দল মানুষের কাছে ভোট চাইছে- শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

Link Copied!

ইসলামের ভুল ব্যাখা দিয়ে একটি রাজনৈতিক দল মানুষের কাছে ভোট চাইছে বলে মন্তব্য করছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামীরতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির একটি উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, কোনোভাবেই একটি রাজনৈতিক দল ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে পারে না। এভাবে বেহেশতের গ্যারান্টি দিয়ে ভোট চাওয়ার কতোটুকু যৌক্তিকতা রয়েছে?

তিনি বলেন, আল্লাহ সন্তুষ্টির জন্য পাঁচ উক্ত নামাজ ও সহি শুদ্ধ সূরা-কেরাত পড়লেই হয়। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ জীবনীগ্রন্থ অনুসরণ করলে যথেষ্ট।

এ সময় মাদক কারবারিদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সুন্দর সমাজ গঠন করতে হলে এখুনি মাদক দূর করতে হবে। আপনারা যারা গ্রামগঞ্জে মাদক ব্যবসা করেন। দ্রুত এগুলো ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। নয়তো-বা আমরা পুলিশকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবো।

বিএনপির আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য হাফিজ উল্লাহ, চন্দ্রগঞ্জ থানা বিনপির সভাপতি বেলাল হোসেন প্রমূখ।