ঢাকাSunday , 28 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিলেন সাবেক সচিব সোলায়মান চৌধুরী

Link Copied!

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী পদত্যাগের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন আনুষ্ঠানিকভাবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য পদে ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।
জামায়াতে ইসলামীর দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গী হিসেবে জামায়াতের দুই নেতার উপস্থিতিতে তিনি আবারও এই দলে যুক্ত হলেন।