ঢাকাSaturday , 27 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একটি কুচক্রি মহল দেশে পূর্ব নির্ধারিত ফলাফলের নির্বাচন করতে চাচ্ছে- ব্যারিস্টার শামীম পাটোয়ারী

Link Copied!

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী শনিবার (২৭ সেপ্টেম্বর) বলেছেন, দেশে গণতন্ত্রের আকালের সূত্রপাত হতে যাচ্ছে। একটি বিশেষ মহল নির্বাচনের ফলাফলকে নিয়ন্ত্রনের চেষ্টা করছে। সরকার এই বিষয়ে নিরপেক্ষতা ও স্বচ্ছতা দেখাতে পারছেনা। প্রশাসন পুলিশসহ সকল স্তরে বিশেষ দলীয় করন করা হচ্ছে। নিয়ন্ত্রিত ও পূর্ব ফলাফল নির্ধারিত নির্বাচনের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সুষ্ঠ ভোটের সম্ভবনা সূদুর পরাহত হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নাই। অবিলম্বে সরকারী নিরপেক্ষ আচরনের মাধ্যমে সুষ্ঠ, অংশগ্রহন মুলক, অন্তর্ভূক্তি মুলক ভোটের পথে দেশকে নিয়ে যেতে হবে। অন্যথায় দেশে দীর্ঘ মেয়াদী দ্বন্দের সৃষ্টি হবে। আস্তে আস্তে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে। বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সংস্কারের দাবি অযৌক্তিক ও অসাংবিধানিক। সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে। ২৭ সেপ্টেম্বর শনিবার বেলা ১২ ঘটিকায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাথে এক মতবিনিময় সভায় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এই বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি আরো বলেন, নির্বাচন কমিশনকে সংবিধান আরপিও জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী কাজ করতে হবে। লাঙ্গল জিএম কাদেরে’র আছে। জিএম কাদের এর বাইরে অন্য কাউকে লাঙ্গল দেয়ার কোনো আইনগত সুযোগ নাই।