ঢাকাWednesday , 24 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

Link Copied!

পঞ্চগড়ের বোদা উপজেলায় ৬ লেন সড়ক নির্মাণে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা বাজারের ভেতর দিয়ে সড়ক না নিয়ে বাইপাস সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সাকোয়া বাজার এলাকায় ‘সাকোয়া বাজারের সকল জনগণ’-এর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য রাখেন ব্যবসায়ী আক্তারুল ইসলাম, আল আজম, আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান, রাকিব ইসলাম, মকছেদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, “আমরা উন্নয়নের বিপক্ষে নই, আমরাও ৬ লেন সড়ক চাই। কিন্তু এই সড়ক নির্মাণের কারণে শতশত দোকানপাট ভেঙে গেলে হাজারো ব্যবসায়ী পথে বসবে। এর সাথে প্রায় পাঁচ হাজার মানুষের জীবিকা জড়িয়ে আছে।” তারা আরও বলেন, সাকোয়া মধ্য বাজারে কাপড়, মাছসহ বিভিন্ন ধরনের দুই শতাধিক দোকান রয়েছে। এসব প্রতিষ্ঠান ভাঙলে শুধু ব্যবসায়ীরাই নয়, তাদের কর্মচারী ও পরিবারগুলোও ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসায়ীরা সরকারের কাছে দাবি জানান, বাজারের ভেতর দিয়ে নয়, বরং সাকোয়া বাজারের যেকোনো পাশে বাইপাস সড়ক নির্মাণ করে ৬ লেন সড়ক বাস্তবায়ন করা হোক। এতে উন্নয়ন কার্যক্রমও হবে, আবার ব্যবসায়ীদের ক্ষতিও হবে না।