ঢাকাWednesday , 24 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় সাবেক প্রধান শিক্ষক গ্রেপ্তার

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ রাকিবুল হাসানকে আদালতের ওয়ারেন্ট মুলে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে রাকিবুলকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ জানান, উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ রাকিবুল হাসান বিদ্যালয় থেকে ৫ কোটি ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ করায় স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্তানুসারে সিরাজগঞ্জের উল্লাপাড়া আমলী আদালতে বাদী হয়ে একটি অর্থ আত্মসাতের মামলা দায়ের করি। মামলার প্রেক্ষিতে সিরাজগঞ্জ সহকারী জজ আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। মঙ্গলবার রাতে ওয়ারেন্টের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ পলাতক প্রধান শিক্ষক রাকিবুলকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, আদালতের ওয়ারেন্টের প্রেক্ষিতে স্থানীয় মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ রাকিবুল হাসানকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।