ঢাকাWednesday , 24 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে গাছের চারা বিতরণ

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে বন বিভাগের উদ্যোগে ৪ হাজার গাছের চারা বিতরন করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে গাছের চারা বিতরন করা হয়। উপজেলা বন বিভাগ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, সরকারী বেসরকারী নানা প্রতিষ্ঠানে উপজেলা বন বিভাগের পক্ষ থেকে ৪ হাজার বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোহছেন উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ, বন বিভাগের ডেপুটি রেঞ্জার সরোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।