ঢাকাSaturday , 21 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মজাদার চিংড়ি পিঁয়াজু

Link Copied!

chingriলাইফস্টাইল ডেস্ক: চিংড়ির নাম শুনলে অনেকের জিবে পানি চলে আসে। আর তা যদি হয় মজাদার চিংড়ি পিঁয়াজু, তাহলে তো কথায়ই নেই। কিন্তু জিবে জল এলে শুধু হবে না। এটি কিভাবে তৈরি করতে হবে এবার তা জেনে নিন।
যা যা লাগবে
চিংড়ি মাছ লেজসহ এক কাপ, মুসুরির ডাল আধ কাপ, মটর ডাল আধ কাপ, পিঁয়াজ কুচি ৪টি বড়, চার থেকে পাঁচটি কাঁচা মরিচ কুচি, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, লবণ স্বাদ মতো, খাওয়ার সোডা একচিমটি।
যেভাবে করতে হবে
এবার সব একসঙ্গে করে মাখিয়ে রাখুন। কিছুক্ষণ পর চিংড়ি মাছের লেজ বের করে ফেলুন। সেই সঙ্গে বাকি মাছে ডাল বাটা লাগিয়ে শুধু তেলে লাল করে ভেজে নিন। এবার গরম গরম পরিবেশন করুন মজাদার চিংড়ি পিয়াজু।