২৪ এর জুলাই-আগস্ট আন্দোলনে শেখ হাসিনা কর্তৃক ছাত্রজনতাকে গুলি চালিয়ে গণহত্যার দায়ে তার এবং খুনি দোসরদের বিচারের দাবিতে এবং ৩১ দফা কর্মসূর্চী বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো মেরামতে জনগণের সম্পৃক্তকরণ সহ ছাত্রদলকে সাংগঠনিক ভাবে গতিশীল করার লক্ষে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় চান্দিনাস্থ কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রধান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা উত্তর জেলা শাখার আহ্বায়ক মোঃ আসিফ কবিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুল হাসান তামিমের সঞ্চালনায়- উত্তর জেলা শাখার আওতাধীন ৭ উপজেলা, ৪ পৌরসভা এবং সকল কলেজ শাখা ছাত্রদলের সুপার ফাইভ নেতৃবৃন্দের সাথে জেলা ছাত্রদলের জরুরী সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলার দাউদকান্দি, মেঘনা, হোমনা, তিতাস, চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর উপজেলা এবং দাউদকান্দি, হোমনা, চান্দিনা, দেবিদ্বার পৌরসভা ও জেলার সকল কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ সহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

