৪১ ও ৪৩ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের শিক্ষা সফর কর্মসূচির অংশ হিসাবে কক্সবাজারে আগমন উপলক্ষ্যে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ে আগত ৩২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন। সভায় তিনি নবীন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণকালীন কর্মসূচি সম্পর্কে মূল্যবান দিক-নির্দেশনা এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত বিবরণ দেন। জেলা পুলিশের কার্যক্রম বিষয়ক একটি ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে জেলা পুলিশের কার্যক্রম নিয়ে নবীন কর্মকর্তাদের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

