ঢাকাTuesday , 23 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাংনীর চরগোয়াল গ্রামে দু’টি হাতবোমা উদ্ধার

Link Copied!

মেহেরপুরের গাংনীর উপজেলার চরগোয়াল গ্রামের একটি মুদি দোকানের সামনে থেকে প্রায় দেড় কেজি ওজনের দু’টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গরবার সকাল ৬ টার দিকে ওই গ্রামের ক্লাব বাজার সংলগ্ন একটি মুদি দোকানের সম্মুখ থেকে লাল স্কচটেপ মোড়ানো বোমা দুটি উদ্ধার করে। বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের দায়িত্বরত এসআই কামরুজ্জামান। পুলিশ জানায়, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে চরগোয়াল গ্রামের ক্লাব বাজারের রহিদুল সুপার মার্কেটের কামরুজ্জামান লিপুর মুদি দোকানের সামনে ঝাড়ু দিতে গেলে তার স্ত্রী লাল রংয়ের স্কচটেপ মোড়ানো দুটি বোমা দেখতে পান। বোমার বিষয়ে আমাদের কাছে মোবাইলে জানানোর পর আমরা বোমা দুটিকে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। বোমার খবর ছড়িয়ে পড়লে গ্রামে বোমা আতংক বিরাজ করছে। এর মাস খানেক আগেও উক্ত গ্রামের একটি দোকানের সামনে একটি বোমা রেখেছিল দুর্বৃত্ততারা। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, চরগোয়াল গ্রামের দোকানের সামনে থেকে বোমা রাখার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে বোমা দুটিকে পানিতে রাখা হয়েছে।