জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির আয়োজনে এম এ সাত্তার মেমোরিয়াল কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন, সহ-সভাপতি চাঁন মিয়া চাঁনু, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, অর্থ সম্পাদক আসাদুজ্জামান বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ, শ্রমিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান আদম, ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ প্রমূখ। এ সময় মতবিনিময় সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

