ঢাকাTuesday , 23 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ভুয়া ডিবি পুলিশ আটক

Link Copied!

জয়পুরহাটে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ২ জন আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি হ্যান্ডকাপ ও পুলিশের কটি উদ্ধারসহ দুজনকে থানায় নিয়ে আসে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার আমদই ইউনিয়নের মাধাইনগর বাজার থেকে তাদের আটক করা হয়। জনগণের সম্মুখে আটককৃত ভুয়া ডিবি পুলিশ স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, কালাই থানার এক এসআই তাদেরকে ওই হ্যান্ডকাপটি সরবরাহ করেছেন। আটককৃতরা হলেন ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দেওগ্রামের মোজাম্মেল মন্ডলের ছেলে মজনু মন্ডল ও সদর উপজেলার আমদই ইউনিয়নের মাধাইনগর গ্রামের সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে মশিউর রহমান মন্ডল। স্থানীয়রা জানান, ডিবি পুলিশ পরিচয় দানকারী মজনু ডিবির কটি পরে সঙ্গে হ্যান্ডকাপ নিয়ে বিভিন্ন লোককে আটক করে অর্থের দাবি করতেন। বিষয়টি সন্দেহজনক হলে তারা আটক করে পুলিশকে খবর দেন। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, “ঘটনাকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু ও আদালতে প্রেরণ করা হয়েছে।”