ঢাকাMonday , 22 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

Link Copied!

পিরোজপুরের নাজিরপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে উপজেলা নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাজিয়া শাহনাজ তমা এর সভাপতিত্বে উক্ত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতি মূলক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অনুপ কুমার সিকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ বাওয়ালী সহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা গন। প্রস্তুতি মূলক সভায় উপজেলার ১২৭ টি সার্বজনীন দূর্গা মন্ডোপের সভাপতি ও সম্পাদক গণ উপস্থিত ছিলেন।