নানিয়ারচরে পুলিশি অভিযানে ইয়াবা সহ ১ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাডে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা সহ হাসান নামের এই যুবক কে আটক করে নানিয়ারচর থানা পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল, ৪৫পিস ইয়াবা ও ২ হাজার ৮ শত নগদ টাকা জব্দ করা হয়েছে। এ বিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমববার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় হাসান নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণের প্রক্রিয় চলমান।

