ঢাকাMonday , 22 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব সুন্দরবনে বিষসহ ৩ জেলে আটক

Link Copied!

পূর্ব সুন্দরবনে টহল অভিযানে বিষ দিয়ে মাছ ধরার সময় ৩ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের সদস্যরা বেতমোর নদীর সাইট খালে এ অভিযান চালায়। অভিযানে তাদের কাছ থেকে দুটি রিপকর্ড বিষের বোতল, প্রায় ৪০ কেজি চিংড়ি, একটি খালপাটা জাল ও নৌকা জব্দ করা হয়। আটক জেলেরা হলো খলিল, আল আমিন ও জাহিদ। তারা সবাই শরণখোলার রায়েন্দা গ্রামের বাসিন্দা। শরণখোলা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রানা দেব জানান, বন আইন ভঙ্গের দায়ে আটক ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।