ঢাকাSunday , 21 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আটক

খুলনা ব্যুরো
September 21, 2025 8:21 pm
Link Copied!

খুলনা মহানগরীর বাস্তুহারা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগে খালিশপুর থানার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টোকে গ্রেপ্তার করেছে কেএমপি গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ৭টি মামলার রেকর্ড পাওয়া গেছে। এসব মামলায় তিনি জামিনে আছেন। শনিবার রাতে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলামের নেতৃত্বে বাস্তুহারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। কেএমপি ডিবি সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ভুট্টো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। বাস্তুহারা এলাকার মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলাম বলেন, বাস্তুহারা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগের ভিত্তিতে গোলাম মোস্তফা ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দাঙ্গাহাঙ্গামা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে খালিশপুর থানায় ৭টি মামলা রয়েছে। তবে এসব মামলায় তিনি জামিনে আছেন। তিনি জানান, রবিবার দুপুরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ রাকিবুল হাসানের আদালতে হাজির করা হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, গোলাম মোস্তফা ভুট্টো ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার পর তার বিরুদ্ধে এলাকায় টেন্ডারবাজির অভিযোগ উঠেছে। এছাড়া বৈকালি সিএসডি গোডাউন রয়েছে তার নিয়ন্ত্রণে।