ঢাকাSunday , 21 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে এসিআই সীডের বীজ কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

জয়পুরহাটে ব্যবসায়ীদের অংশগ্রহণে আলুর নতুন পাঁচটি জাতের বীজ নিয়ে এসি আই সীডের বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করে এসি আই সীড। কর্মশালায় সভাপতিত্ব করেন মো. গোলাম রব্বানী, প্রোপ্রাইটর, মেসার্স রাকিব ট্রেডার্স, সদর, জয়পুরহাট। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসি আই সীডের বগুড়া অঞ্চলের এরিয়া সেলস ম্যানেজার। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এসি আই সীডের বিজনেস ডিরেক্টর সুধীর চন্দ্র নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এ কে এম শাহিনুর রহমান, বিজনেস ম্যানেজার, এসি আই সীড মনোজ কুমার মন্ডল, ন্যাশনাল সেলস ম্যানেজার, এসি আই সীড গোলাম মোস্তফা, প্রোডাক্ট ম্যানেজার, এসি আই সীড। জেলার বিভিন্ন এলাকার প্রায় ১২০ জন বীজ ব্যবসায়ী এ কর্মশালায় অংশ নেন। এসময় বীজের মান, বাজার সম্প্রসারণ, কৃষকের কাছে উন্নতমানের বীজ পৌঁছে দেওয়ার কৌশল ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। আয়োজকরা জানান, কৃষি উৎপাদন বৃদ্ধিতে মানসম্মত বীজ সরবরাহের বিকল্প নেই। তাই কৃষকের কাছে সময়মতো উন্নত বীজ পৌঁছে দিতে ব্যবসায়ীদের সহযোগিতা ও দক্ষতা বৃদ্ধিই এ কর্মশালার মূল লক্ষ্য। কর্মশালায় জানানো হয়, এসি আই সীড এ বছর নতুন পাঁচটি জাতের আলুর বীজ বাজারে আনছে। এগুলো হলো, এসি আই আলু-১৯ এসি আই আলু-১৪ এসি আই ফ্রাই আলু-২ ভ্যালনেসিয়া কাটার্জেনা। আয়োজকদের মতে, এই নতুন জাতের আলুগুলো দেশের কৃষির ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে।