ঢাকাSaturday , 20 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাদুল্লাপুরে পুকুরে ডুবে বৃদ্ধা নিহত

Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নে পুকুরে ডুবে রমিচা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত শনিবার ফরিদপুর ইউনিয়নের বদলখাঁ (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমিচা বেগম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ইউপি সদস্য আশরাফুল ইসলাম স্বজনদের বরাত দিয়ে বলেন, রচিম বেগম বয়সের ভারে কিছুটা দৃষ্টিহীন হয়ে পড়েন। এরই মধ্যে গতকাল শনিবার সকাল ৭টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির উত্তর পাশে রোস্তম আলীর পুকুরে তার মরদেহ ভাসতে দেখা গেছে। পরে পরিবারের লোকজন রমিচার মরদেহ উদ্ধার করেন। এই বৃদ্ধা পথ চলতে গিয়ে দৃষ্টিহীনতার কারণে পানিতে পড়ে মারা যেতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ বিষয়ে ফরিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জানান, ওই স্থানে পানিতে পড়ে এক বয়স্ক নারীর মৃত্যুর ঘটনা লোকমুখে শুনেছেন। এ ধরনে ঘটনা খুবই হৃদয়বিদারক।