ঢাকাSaturday , 20 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে দুর্গাপূজা পরিচালনা কমিটির সাথে বিএনপির মতবিনিময়

Link Copied!

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে ৫টি স্থানের দুর্গা পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে মঙ্গলকোট বাজার দূর্গা পূজা মন্দির প্রাঙ্গনে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় মঙ্গলকোট বাজার দূর্গা পূজা মন্দির কমিটির সভাপতি পল্লী চিকিৎসক তৃপ্তি রায়ের সভাপতিত্বে এবং প্রধান পৃষ্ঠপোষক আশুতোষ হালদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার ব্রহ্ম প্রমূখ। মঙ্গলকোট ইউনিয়নে ৫টি পুজা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে কিছু আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথির পক্ষে সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউছুপ আলী, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।