জামালপুরের সরিষাবাড়ীতে ৪৩ টি মন্ডপে উৎযাপন হবে শারদীয় দূর্গাপূজা। আর মাত্র কয়েক দিন বাকি সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার। মহাষষ্ঠীর মাধ্যমে পূজা শুরু হয়ে দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা।
উপজেলা পূজা উৎযাপন ফ্রন্ট এর আহ্বায়ক শ্রী মহাদেব চন্দ্র সাহা জানান, গত বছর এ উপজেলায় ৪৪ টি মন্ডবে অনুষ্ঠিত হয়েছে দূর্গাপুজা। এ বছর সরিষাবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ৪৩ টি পূজামন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গাপূজা। এসব মণ্ডপে মন্ডপে কারিগররা ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরিতে। কিছু কিছু মণ্ডপে ডেকোরেশন এর কাজ সহ প্রতিমাতে রং তুলির কাজ শুরু করেছেন কারিগররা। তবে প্রতীমা তৈরির জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারনে প্রতিমা তৈরিতে খরচ বেড়েছে৷ এদিকে দুর্গাপূজাকে সামনে রেখে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনিক সম্মিলিত প্রস্তুতি সভা করবে উপজেলা প্রশাসন। মন্ডপে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নজরদারি। নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবেন প্রশাসনের বিভিন্ন বাহিনী। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: মোহছেন উদ্দিন বলেন, উপজেলা প্রশাসন থেকে আগামী সোমবার দূগাপূজা উপলক্ষ্যে প্রস্তুতি সভা করা হবে। সেখানে নানা বিষয়ে আলোচনা করা হবে। এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাশেদুল হাসান রাশেদ বলেন, অপ্রীতিকর কোন ঘটনা এড়াতে ও দূর্গাপূজা পালনের জন্য প্রতিটি মন্ডবে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিয়োজিত থাকবে। নির্বিঘ্নে পূজা উদযাপন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

