ঢাকাSaturday , 20 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ

Link Copied!

সাতক্ষীরার শ্যামনগরে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা এক কোটি ২০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধভাবে ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি অসাধু চক্র ভারত হতে বিপুল পরিমাণ ওষুধ বাংলাদেশে নিয়ে আসবে। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানার মীরগ্যাং এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় অবৈধ ভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে ভারত থেকে আসা এক কোটি ২০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিভিন্ন ধরণের ভারতীয় ওষুধ জব্দ করা হয়। তিনি আরো বলেন, জব্দকৃত ঔষধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।