জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ইউনিয়ন ভিত্তিক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের ১০টি উচ্চ বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়। পরে বৃহস্পতিবার ইউনিয়ন ভিত্তিক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় ও রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয় অংশ নেয়। পরে ৪-১ গোলোর ব্যবধানে বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় পোগলদিঘা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। এসময় খেলা শেষে দুই দলের প্রতিযোগীদের মাঝে উপজেলা কৃষক দলের পক্ষ থেকে দুইটি করে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি চান মিয়া চানু, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম স্বপন, ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ প্রমূখ।

