ঢাকাThursday , 18 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মির্জাগঞ্জে হাসপাতালের বেহাল দশা, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা

Link Copied!

মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠালতলীতে অবস্থিত ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের খুবই বেহাল দশা। এতে নিয়মিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ওই অঞ্চলের রোগীরা। চিকিৎসা সেবা পেতে ওই অঞ্চলের রোগীদের যেতে হয় ১৫ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অথবা পার্শ্ববর্তী জেলা বা উপজেলার কোনো হাসপাতালে। জানা যায়, ২০০৬ সালে হাসপাতালটি চালু করা হয়। তৎকালীন বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী হাসপাতালটি নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি দান করেন, এবং তাঁরই একান্ত প্রচেষ্টায় হাসপাতালটি নির্মিত হয়। ২০০৬ সালের ৬ অক্টোবর হাসপাতালটি শুভ উদ্বোধন করেন তিনি। তখন হাসপাতালটিতে রোগীদের চিকিৎসা সেবায় জলবলসহ কোনো কিছুরই ঘাটতি ছিলো না। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার প্রতিহিংসায় বশবর্তী হয়ে হাসপাতালটির সমস্ত কার্যক্রম বন্ধ করে দেয়। আওয়ামী লীগ সরকারের আমলে ওই হাসপাতালে কোনো জনবল ছিলো না। আওয়ামী লীগ সরকার পতনের পর হাসপাতালটির কার্যক্রম চালু করা হয়। কিন্তু হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য ডাক্তার নার্সসহ মোট ২৩ জন স্টাফ থাকার কথা থাকলেও, বর্তমানে আছে শুধু ডাক্তার একজন, হেড কেলার একজন ও একজন নার্স-সহ চারজন। রোগীদের আসা নেওয়ার জন্য নেই কোনো এ্যাম্বুলেন্সের ব্যবস্থা। হাসপাতালটির জনবল সংকটের কারণে রোগীরা ঠিক মতো চিকিৎসা সেবা পাচ্ছে না। সরেজমিনে দেখা যায়, দীর্ঘ বছর হাসপাতালটির রক্ষণাবেক্ষণের কাজ না হওয়াতে হাসপাতালটি বাহির থেকে পরিত্যক্ত ভুতুড়ে বাড়ীর মতো দেখাচ্ছে। হাসপাতালটির ভিতরের পরিবেশ আরও খারাপ ও বেগতিক। হাসপাতালটিতে রোগী থাকার বেডগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে, বিছানাপত্র খুবই নোংরা। চিকিৎসা সরঞ্জামগুলো ময়লা ও ধুলোবালিতে মেখে একাকার হয়ে গেছে। চতুর্দিকের দেয়ালে ও ছাদে নোংরা দাগ ও মাকড়শার বাসা। দরজা জানালার অবস্থাও খুবই নাজুক, তার ভিতর বেশিরভাগ দরজা জানালাই তালাবদ্ধ অবস্থায় আছে। মেজে ও ফ্লোরে ধুলো ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে। বাথরুমগুলো খুবই নোংরা এবং দুর্গন্ধযুক্ত। নেই কোনো রোগী ও সাধারণ মানুষের আনাগোনা। সব মিলিয়ে একবারে নিরব নিঃশব্দ ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। হাসপাতালটিতে সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করা এবং জনবল সংকট দূর করাসহ রোগীরা যাতে নিয়মিত চিকিৎসা সেবা পেতে পারে, সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাদী জানান স্থানীয়রা। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুশান্ত কুমার সাহার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ওই হাসপাতালের সার্বিক বিষয় আমি তেমন একটা অবগত নই। হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তার সাথে কথা বলুন, তিনি সার্বিক বিষয় জানাবেন।