ঢাকাThursday , 18 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক আছরাঙ্গা দিঘির পাড়ে ১৮ সেপ্টেম্বর বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ক্ষেতলাল, আক্কেলপুর ও কালাই উপজেলা মহিলা দলের নেত্রীবৃন্দ অংশ নেন। সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায় থেকে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা মহিলা দলের সভাপতি রুলি আক্তার, সাধারণ সম্পাদক জায়েদা কামাল, কালাই উপজেলা সাধারণ সম্পাদক লিপি আক্তার, আক্কেলপুর উপজেলা সভানেত্রী নেহার সুলতানা ও ক্ষেতলাল উপজেলা সভানেত্রী ছাবিনা ইয়াসমিন। সভায় স্থানীয় ও উপজেলা পর্যায়ের মহিলা দলের নেত্রী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।