ঢাকাThursday , 18 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় পলিথিন ব্যাগে মিললো ৩০ হাজার ডলার

Link Copied!

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে অভিযান চালিয়ে পলিথিন ব্যাগে থাকা ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মাদরা বিওপির একটি দল অভিযান চালায় সেখানে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ১৩/৩-এস সীমান্ত পিলারের কাছে তেঁতুলতলা এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচার হতে পারে। এরপর অধিনায়কের নির্দেশে একটি দল কৌশলে সেখানে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একজনকে ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিলে ৩০ হাজার ডলার পাওয়া যায়।