ঢাকাWednesday , 17 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে জমি দখলে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ

Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জে জমি দখলের অভিযোগ উঠেছে জামিয়া রহমানিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা নুরুল আলম সফিক এবং সহসভাপতি মমিনুল হক প্রামাণিকের বিরুদ্ধে। সোমবার সকালে মাদরাসা সংলগ্ন একটি জমিতে টিনশেড ঘর ও দেয়াল ভাঙচুর করেন মাদরাসার শিক্ষার্থীরা। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জমির মালিক মনিরুজ্জামান মানিক থানায় অভিযোগ করেছেন। মানিক দাবি করেন, তার বাবার দেয়া ৪০ শতক জমির মধ্যে ২০ শতক নিয়ে বড় ভাই মমিনুল অবৈধ মালিকানা দাবি করছেন এবং শিক্ষার্থীদের দিয়ে স্থাপনা ভাঙচুর করিয়েছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, কোমলমতি ছাত্রদের জমি দখলে ব্যবহার করা অনৈতিক। তবে অভিযুক্তরা দাবি করেন, জমি মাদরাসাকে দান করা হয়েছে এবং শিক্ষার্থীরা শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছে। জমির কাগজপত্র যাচাই সাপেক্ষে যে মালিকানা প্রমাণ পাবে, তাকেই দেওয়া হোক বলেও মন্তব্য করেছেন মাদরাসার পরিচালক।