ঢাকাTuesday , 16 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে সাউন্ড গ্রেনেড উদ্ধার

Link Copied!

গত বছরের ৫ আগস্ট জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক। র‌্যাব জানায়, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাতিল ফকিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুষ্কৃতকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গ্রেনেডটির গায়ে লেখা রয়েছে— NF24 Sound Grenade। দৈর্ঘ্য প্রায় ৩.৩ ইঞ্চি। পরে এটি জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা সদর থানায় হামলা চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম লুট করে নেয়। এর আগে র‌্যাব-৫ এর অভিযানে ওই হামলায় লুট হওয়া ২১ রাউন্ড গুলি ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছিল। লুট হওয়া অন্যান্য অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে র‌্যাবের অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে র‌্যাব।