ঢাকাTuesday , 16 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াডাঙ্গীতে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

Link Copied!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত প্রায় ১৮০ কেজি পিরানহা মাছ প্রায় জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। স্থানীয় জনগণের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, কিছু লোভী মাছচাষি গোপনে এই ক্ষতিকর প্রজাতির মাছ চাষ করে আসছিল। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।
উল্লেখ্য, পিরানহা মাছ একটি অত্যন্ত আগ্রাসী ও মাংসাশী প্রজাতি। এটি দেশের জলজ পরিবেশ ও স্থানীয় মাছের উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। বিশেষজ্ঞদের মতে, পিরানহা যদি দেশীয় নদী, খাল বা জলাশয়ে ছড়িয়ে পড়ে, তবে ছোট মাছ, পোনা এবং অন্যান্য জলজ প্রাণী নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। মানুষের জন্যও পিরানহা মাছ হতে পারে বিপজ্জনক। এদের দাঁত অত্যন্ত ধারালো এবং দলবদ্ধভাবে আক্রমণ করতে সক্ষম। যদিও মানবদেহে আক্রমণের ঘটনা বিরল, তবে শিশু বা দুর্বল ব্যক্তি ঝুঁকির মুখে পড়তে পারে। এছাড়া অর্থনৈতিকভাবেও ক্ষতি করে এই মাছ। দেশীয় মাছের উৎপাদন কমিয়ে দেয়, যার ফলে জেলে এবং মাছচাষিদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। সরকার ইতোমধ্যেই পিরানহা মাছ চাষ ও বিক্রি করা আইনিভাবে নিষিদ্ধ । এরপরও যারা এ মাছ চাষ করছে, তারা দেশের প্রাকৃতিক সম্পদ ও জনসাধারণের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করছে। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, “আমাদের লক্ষ্য দেশের জলজ জীববৈচিত্র্য রক্ষা করা। যেখানেই পিরানহা মাছ চাষের তথ্য পাওয়া যাবে, আমরা সেখানে দ্রুত পদক্ষেপ নেব।” সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে, যদি কোথাও পিরানহা মাছ চাষ বা বিক্রির তথ্য পান, তাহলে যেন দ্রুত স্থানীয় মৎস্য কর্মকর্তাকে জানানো হয়।