ঢাকাMonday , 15 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে নদীতে নিখোঁজ মাহিদের মরদেহ ‎উদ্ধার

Link Copied!

সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চর এলাকায় নদীতে সাঁতার কাটার সময় নিখোঁজ মাহিদ আব্দুল্লার (১৪) মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গত রবিবার বিকেল ৩টার দিকে পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চরের দক্ষিণ পাশে সাগরে ভাসমান অবস্থায় বনবিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা তাকে উদ্ধার করে। জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে কচিখালী ডিমের চর সংলগ্ন নদীতে সাঁতার কাটতে গিয়ে স্রোতে ভেসে যায় মাহিদ। তারপর থেকেই কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। ‎নিহত মাহিদ আব্দুল্লাহ ঢাকার মিরপুর ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. শেখ সুলতান মাহমুদ আসাদের পুত্র। তারা মোহাম্মদপুর শেখের টেকের বাসিন্দা। সুলতান মাহমুদ নিজ স্ত্রী ও ৪ পুত্রসহ ঢাকার বিভিন্ন স্থানের ৭৫ জনের একটি পর্যটক দল নিয়ে দি এক্সপ্লোরার নামের পর্যটক লঞ্চে করে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা স্টেশন অফিসের অনুমতি নিয়ে বনে প্রবেশ করেন। গত ১৩ সেপ্টেম্বর শনিবার সকালে কচিখালী ডিমের চর সংলগ্ন নদীতে পর্যটক দলের অন্যান্যদের সাথে সাঁতার কাটতে নামে মাহিদ। সে সময় হঠাৎ ঢেউয়ের তোড়ে কিশোর মাহিদ ভেসে যায়। সোমবার ১৫ সেপ্টেম্বর দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি আরও বলেন, উদ্ধারকৃত মৃতদেহ মোংলা থানা পুলিশের উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।