যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ও গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সাগরদাঁড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মির্জার সভাপতিত্বে বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য রাশিদুল ইসলামের বাড়িতে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যশোর জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা প্রমুখ। এ সময় ওই ওয়ার্ড বিএনপির নারী সমর্থনক ও কর্মীগণ উপস্থিত ছিলেন। এছাড়া, একই দিন সন্ধ্যায় গৌরীঘোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি সরদার সিফাতুল ইসলামের সভাপতিত্বে ওয়ার্ডের সন্ন্যাসগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও-ই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা।

