ঢাকাThursday , 11 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুর মহাসড়ক-রেলপথে বিচ্ছিন্ন ঢাকাঃ বিকল্প পথে আঞ্চলিক সড়কে তীব্র যানজট, চরম দূর্ভোগ যাত্রীদের

Link Copied!

টানা তৃতীয় দিনের মতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরসহ মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা। ফলে ঢাকার সাথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর থেকে। বিকল্প পথ হিসেবে বরিশাল ও মাদারীপুর থেকে আসা পরিবহন শিবচর-মাদারীপুর ও শরিয়তপুর-মাদারীপুর আঞ্চলিক সড়ক ব্যবহার করছে, তবে দূর পাল্লার পরিবহন সরু আঞ্চলিক সড়কে প্রবেশ করায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বেড়েছে যাত্রী ও সাধারণ মানুষের দূর্ভোগ! জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া পরিবহনগুলো মাদারীপুর-শিবচর এবং মাদারীপুর-শরিয়তপুর হয়ে এক্সপ্রেসওয়েতে উঠছে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আঞ্চলিক সড়কে দূরপাল্লার পরিবহন প্রবেশ করায় পুরো সড়কই এখন পরিবহনের দখলে। ফলে স্থানীয় ছোট যানবাহন নিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। একই সাথে ঘণ্টার পর ঘন্টা সড়কে আটকে থেকে দূর্ভোগ পোহাচ্ছেন দূরপাল্লার যাত্রীরা। ঢাকা যেতে লেগে যাচ্ছে কয়েকগুন বাড়তি সময়! উল্লেখ্য পুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ২ আসনে যুক্ত করার প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো ভাঙ্গা উপজেলার ফরিদপুর-ভাঙ্গা ও বরিশাল ভাঙ্গা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর অবরোধ করে রেখেছে গ্রামবাসী। সড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে, সড়কের উপর অবস্থান নিয়ে প্রতিবাদ করছেন তারা। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় প্রবেশের পথ কার্যত বন্ধ হয়ে আছে সকাল থেকেই। বৃহস্পতিবার সড়ক পথের পাশাপাশি রেলপথও অবরোধ করে রাখায় ঢাকার সাথে রেল যোগাযোগও বন্ধ রয়েছে। এদিকে বরিশাল ও মাদারীপুর থেকে আসা ঢাকাগামী পরিবহনগুলো মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার অভিমুখে যাচ্ছে। তবে আঞ্চলিক সড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে যানজট। শিবচরের আঞ্চলিক সড়কে নিয়মিত চলাচলকারী ব্যাটারিচালিত ইজিবাইক চালক মহিউদ্দিন ঢালি জানান,’গত তিন দিন ধরে এই সড়ক দূরপাল্লার পরিবহনের দখলে। আমরা সড়কেই চলতে পারছি না। স্থানীয় যাত্রীদের দূর্ভোগ বেড়েছে। ছোট রাস্তায় বড় পরিবহন আসায় পুরো রাস্তায় আটকে আছে জ্যামে!’ ঢাকাগামী যাত্রী সাদমান অর্পণ বলেন, তিন দিন ধরে মহাসড়ক বন্ধ। কর্তৃপক্ষের কোন খেয়াল দেখছি না। ঢাকার সাথে যোগাযোগ পুরোপুরি বন্ধ বলা চলে। প্রয়োজনের তাগিদে গ্রামীণ সড়ক দিয়ে পরিবহন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এতে দূর্ভোগের শেষ নেই। সরকারের দ্রুত ব্যবস্থা নেয়া উচিত। এভাবে মহাসড়ক আটকে রেখে জনদূর্ভোগ সৃষ্টি করা কাম্য নয়!’ বরিশাল থেকে আসা পরিবহনের চালক আবেদ আলী জানান, এভাবে তিনদিন ধরে মহাসড়ক বন্ধ করে রাখা অমানবিক। আমরা বিকল্প পথে এলেও ঢাকা পৌছাতে অনেক সময় লেগে যাচ্ছে। জনদূর্ভোগ এখন চরমে পৌছেছে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথ হিসেবে মাদারীপুর-শিবচর সড়ক ব্যবহার করে অনেক পরিবহন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দূর্ভোগ বেড়েছে। তাছাড়া আঞ্চলিক সড়কে যানজট সৃষ্টি হচ্ছে।