ঢাকাThursday , 11 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুলাই যোদ্ধা উপেক্ষিত; ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতিতে সর্বদলীয় কমিটি গঠনের অভিযোগ

Link Copied!

ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্যসেবা হাসপাতালের ২০২৫-২০২৮ সেশনের নির্বাহী কমিটি গঠনে মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই যোদ্ধাদের ভূমিকা উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ডায়াবেটিক হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় ‘সর্বদলীয়’ ট্যাগে গঠিত ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আবু মোঃ খয়রুল কবীর এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডা. মিরাজুল ইসলাম। অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী ও আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক ডা. নাদিরুল আজিজ চপল ও মোশারুল হক, কোষাধ্যক্ষ আব্দুস সউদ। সদস্য পদে রয়েছেন অধ্যক্ষ রাজিউর রহমান, মাহমুদ হাসান রাজু, হাফেজ রশিদ আলম, আন্জামুল হক, সাদেকুল ইসলাম, শরীফুল ইসলাম শরীফ, মুরাদ হোসেন ও ওয়াহিদ নেয়ায লিটু। এই কমিটিতে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ (ইনু) ও জামায়াত ঘরানার সমর্থকদের স্থান দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফলে প্রশ্ন উঠেছে জাতীয় মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই যোদ্ধাদের পক্ষের শক্তিকে উপেক্ষা করে কিভাবে ‘সর্বদলীয়’ নামে এমন কমিটি গঠিত হলো। যদি সরাসরি নির্বাচনের মাধ্যমে জয় লাভ করে থাকে তাহলে বিরোধী পক্ষ কোন প্যানেল তা নিয়ে ঠাকুরগাঁও বাসীর মনে প্রশ্ন উঠেছে। সভায় সভাপতিত্ব করেন জাসদ নেতা অধ্যক্ষ রাজিউর রহমান। প্রয়াত আজীবন সদস্যদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং সাধারণ সম্পাদক অ্যাড. তোজাম্মেল হক মঞ্জু বিগত সময়ের প্রতিবেদনের উপস্থাপন করেন। পাশাপাশি উপস্থাপন করা হয় আয়-ব্যয়ের হিসাব ও প্রস্তাবিত বাজেট। কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মো. আব্দুল লতিফ। অভিযোগ রয়েছে, পূর্বে মাত্র দুই হাজার টাকায় আজীবন সদস্য নেওয়া হলেও বর্তমানে তা বাড়িয়ে ৩৫ হাজার টাকা নির্ধারণ করায় সমিতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। অনেকেই এই সমিতিকে ‘ধনীক শ্রেণির সংগঠন’ আখ্যা দিচ্ছেন। উল্লেখ্য, অতীতে একবার মাত্র সরাসরি ভোটে নির্বাচন হয় এই সমিতিতে। তখন যারা নির্বাচন করেছিল, তাদের মধ্য থেকে একজন সাধারণ সদস্য বহু আবেদন করেও আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেননি এবং তাকে কৌশলগত ভাবে সমিতি থেকে বাদ দেয়া হয়। জানা যায়, সমিতিতে গনতন্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনতে চেষ্টা করায় একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ওই সদস্যকে বাদ দেয়া হয়।পরবর্তীতে তাদের দ্বারা সেলেকশনের মাধ্যমে কমিটি গঠন ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠে, যা সে সময় জাতীয় পত্রিকায় সংবাদ আকারে প্রকাশিত হয়েছিল এ বিষয়ে। এই বছরের কমিটি গঠনের ক্ষেত্রেও তেমনই এক পক্ষের প্রভাব এবং পূর্বনির্ধারিত সেলেকশন প্রক্রিয়ার অভিযোগ উঠেছে, যা ডায়াবেটিক সমিতির গণতান্ত্রিক কার্যপ্রণালী নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে ও স্বৈরাচারী মতাদর্শকারীদের পুনরায় জেলায় ইসটাবলিষ্ট করা হচ্ছে।