ঢাকাThursday , 11 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল তারুণ্যের উৎসবের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Link Copied!

নড়াইল তারুণ্যের উৎসব-২০২৫’ (২য় পর্ব উদযাপন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা) অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, জেলা কালচারাল অফিসার মোঃ রাকিবিল বারি, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক, জামায়াত নেতা আইয়ুব হোসেন খান সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সভায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে। উৎসবটির লক্ষ্য হলো গ্রাম ও শহরসহ সকল শ্রেণির তরুণ-যুবকদের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত মূল্যবোধ প্রচার করা এবং তাদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনা সম্পর্কে সচেতন করা।